শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা

জুড়ীতে ৮ রোহিঙ্গাসহ ১ বাংলাদেশি পুলিশের খাঁচায়

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারের সীমান্তবর্তী জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকা থেকে ৮ রোহিঙ্গাসহ ১ বাংলাদেশীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এর তৎপরতায় ও স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় বুধবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকায় ৮ রোহিঙ্গা ও ১ বাংলাদেশীসহ মোট ৯ জনকে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে দেখে আটক করা হয়। তাৎক্ষনিক স্থানীয় এলাকাবাসী ও চেয়ারম্যান তাদের কে  আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। পরে ইউপি চেয়ারম্যান বর্ডার গার্ড (বিজিবি) ও জুড়ী থানা পুলিশ কে খবর দিলে পুলিশ তাদের কে আটক করে নিয়ে যায়।

আটককৃতরা হলো, মো.ইসমাঈল (১৬) পিতা আবুল কাসেম গ্রাম তাইংখালী উপজেলা উখিয়া, সায়েদ (১৮) মো.রফিক কুতুপাল ক্যাম্প ৫, নূর কামাল (১৮) পিতা মৃত নূর হোসেন,কুতুপাল ক্যাম্প ৭, তহসিন (১৩) মোহাম্মদ পিতা মোক্তার আলী গ্রাম নাইক্ষংছড়ি উপজেলা বান্দরবন, সিনুয়ারা (৩০) স্বামী মোক্তার আলী, গ্রাম নাইক্ষংছড়ি উপজেলা বান্দরবন, আমিরা (৪) পিতা মোক্তার আলী, নাইক্ষংছড়ি বান্দরবন, তাহেরা বিবি (২০) পিতা হাবিবুল্লাহ বালুখালী, ক্যাম্প ৮ উখিয়া, শহিদা বিবি (১৯) স্বামী রহমতুল্লাহ, আলীখালী ক্যাম্প ডি ২১ টেকনাফ। রায়হান (৪২), আব্দুল খালেক গ্রাম নরসিংপুর, নোয়াখালী।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, বুধবার ভোরে এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরার সময়ে স্থানীদের সহযোগিতায় ৯জনকে আটক করা হয়। তন্মধ্যে ৮ জন রোহিঙ্গা ও একজন বাংলাদেশী সনাক্ত করা হয়েছে।

জুড়ী থানার এসআই আব্দুল মান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে  জানা গেছে আটককৃতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা ও ১ বাংলাদেশী রয়েছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ  মোশাররফ হোসেন জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকৃতরা ভারত থেকে পুশ-ইন হলে বিজিবি হস্তান্তর  করবে, আর বাংলাদেশ থেকে আসলে আমাদের জিম্মায় থেকে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh