বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশি নাগরিক আটক

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রবিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার শরীফপুরের লালারচক সীমান্ত থেকে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে সোমবার (১৯ ডিসেম্বর) পুলিশের কাছে সোপর্দ করে।
আটকদের মধ্যে ৮ জন মৌলভীবাজার ও ১ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তারা হলেন- ভানুমাসু দাস, নীলারানি মাশুদাস, শংকর পাল, শিল্পী পাল, রূপা পাল, রিতু পাল, শুকলা রানী দাস, সুবল পাল ও সুমিরানী নাথবাড়ি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে অবৈধপথে অনুপ্রবেশের চেষ্টাকালে শরীফপুরের লালারচক সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটকদের মধ্যে কেউই বাংলাদেশের বৈধ কোনো পাসপোর্ট দেখাতে পারেনি। তাদেরকে সোমবার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh