বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন ফ্রান্স জাতীয় দলের ফুটবলার করিম বেনজেমা

নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফ্রান্স জাতীয় দলের ফুটবলার করিম বেনজেমা। সোমবার (১৯ ডিসেম্বর) টুইটারে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও চালিয়ে যাবেন ক্লাব ফুটবল।এবারের কাতার বিশ্বকাপে ইনজুরির কারণে খেলা হয়নি তার। তবে কাগজে-কলমে দলের সঙ্গেই ছিলেন তিনি। রোববার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে বেনজেমার খেলার সম্ভাবনা দেখা দিলেও সে সুযোগ তাকে দেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। সেই রাগেই জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। টুইটারে তিনি লেখেন, ‘আমি চেষ্টা করেছি এবং ভুলও করেছি, এটা আমাকে সেই জায়গায় নিয়ে গেছে, যা আমি আজ হয়েছি এবং এমনি এর জন্য গর্বিত। আমি আমার গল্প লিখেছি এবং আমাদের শেষটাও।’
করিম বেনজেমা ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে ৩৭ গোল করেছেন ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। মাঠের বাইরের নানা ঘটনায় বিতর্কিত হয়েছিলেন বেনজেমা। জড়িয়েছিলেন নারীঘটিত কেলেঙ্কারিতেও। জাতীয় দল থেকে নিষিদ্ধ ছিলেন পাঁচ বছরেরও বেশি সময়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh