রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় এমপি সুলতান মনসুরের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির পক্ষে কুলাউড়ায় গরিব ও দুস্থদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবুর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
এমপির অফিস সহকারী শেখ রুহেলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, গণফোরাম নেতা মোতাহির আলম চৌধুরী, এমপির অফিস সমন্বয়ক খায়রুল আলম কয়ছর, এমপির প্রতিনিধি হোসেন মনসুর, শফিকুল ইসলাম জাহেদ, এমপির বিশেষ সহকারী জামিল আহমেদ মোহন প্রমুখ।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির বরাদ্দকৃত এ শীতবস্ত্র (কম্বল) কর্মসূচির উদ্বোধনীতে উপজেলার ৪০ জন গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এই বিতরণ কর্মসূচি চলমান থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh