শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

মদপান করে রাস্তায় মাতলামির অভিযোগে , জুড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলীকে গণধোলাই

জুড়ী প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

 

মদপান করে রাস্তায় মাতলামি এবং সিএনজিচালককে গালিগালাজ করায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলী ননী গোপাল দাশকে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা। ঘটনাটি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত প্রায় ৯টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বরে ঘটেছে।

সিএনজি চালকদের অভিযোগে জানা যায়, ঘটনার সময় একজন লোক মদপান করে রাস্তায় মাতলামি করছিল। এ সময় স্থানীয় সিএনজি স্ট্যান্ডে সিএনজি চালকদের সঙ্গে খারাপ আচরণ ও অকথ্য গালাগাল করতে থাকেন। লোকজন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি আরও উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে লোকজন তাকে গণধোলাই দিয়ে আটকে রাখেন। পরে স্থানীয় গণ্যমান্য লোকজন তাকে উদ্ধার করে নেন। তখন জানতে পারলাম তিনি এলজিইডির ইঞ্জিনিয়ার।

সিএনজিচালক ফরিদ মিয়া বলেন, তিনি সরকারি একজন কর্মকর্তা হয়ে রাত ৯টায় মদপান করে রাস্তায় মাতলামি করবেন, বাধা দেওয়ায় লোকজনকে গালাগালি করবেন- এটা কাম্য নয়।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা এলজিইডি প্রকৌশলী ননী গোপাল দাশ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি এখানে চাকরি করতে এসেছি। আমি সবাইকে চিনি না, আমাকেও অনেকে চিনেন না। ওরা অযথা আমাকে ভুল বুঝে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh