শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ প্রিমিয়ার ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২২-২৩-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বিশিষ্ট ফুটবলার মো. আব্দুছ ছালাম ও কাবুল পাল, লীগ পরিচালনা কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন প্রমুখ।
উদ্বোধনী খেলায় লায়ন্স অব জয়পাশা বনাম রেলওয়ে ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করে। টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মোট ৪০টি দল অংশগ্রহণ করছে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটিসূত্রে জানা গেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh