বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক শ্যামল দত্ত নির্বাচিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

টানা দ্বিতীয়বার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

শনিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত আওয়ামপন্থি সাংবাদিকদের ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেল’ থেকে সভাপতি-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।

নির্বাচনে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ পেয়েছেন ৫৫৯ ভোট। বিপরীতে কার্তিক চ্যাটার্জি পেয়েছেন ৪০৪ ভোট।

সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিপরীতে সৈয়দ আলী আসফার পেয়েছেন ৩৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে আইয়ুব ভূঁইয়া ৫৪০ ও আশরাফ আলী ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিপরীতে ইলিয়াস হোসেন ৪৩১ ভোট ও সাইদুল হোসেন সাহেদ ২৬৯ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ৫৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিপরীতে শাহ নেয়াজ দুলাল ২০৮ ভোট, মো. হাসান শরীফ ১৮১ ভোট পেয়েছেন।

ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তার মধ্যে ফরিদ হোসেন ৪৯৫ ভোট, কাজী রওনাক হাসান ৪২২ ভোট, শাহনাজ সিদ্দিকী সোমা ৩৯০ ভোট, কল্যাণ সাহা ৩৮২ ভোট, শাহনাজ বেগম পলি ৩৬০ ভোট, সৈয়দ আবদাল আহমেদ ৩৪৭ ভোট, জুলহাস আলম ৩৪৫ ভোট, বখতিয়ার রানা ৩৩০ ভোট, মোহাম্মদ মোমিন হোসেন ৩৩০ ভোট এবং সীমান্ত খোকন ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh