রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি!

রেলপথ নির্মাণ কাজ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

বড়লেখা ও কুলাউড়ায় ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ কোম্পানীর বাস্তবায়নাধীন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শণ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাইশাওয়াল।
বুধবার সকালে তিনি বড়লেখা উপজেলার শাহবাজপুর রেলস্টেশন ও মুড়াউল রেলষ্টেশন এলাকায় চলমান নির্মাণ কাজ সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও তিনি শাহবাজপুরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রেলপথ নির্মাণ কাজ পরিদর্শণ করেন। সন্ধ্যায় কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় ব্রিজ নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শণ করেন। এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারী মিসেস এস সোনালী শাহী, রেল নির্মাণ কোম্পানীর প্রকল্প পরিচালক, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল হক, কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০১৮ সালের মে মাসে কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু করে ভারতীয় রেলনির্মাণ কোম্পানী ‘কালিন্দি’। চুক্তি অনুযায়ী ২০২০ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কাজ শুরুর প্রায় ৩ বছরে মাত্র ২০-২৫ ভাগ সম্পন্ন হওয়ায় কয়েক দফা মেয়াদ বাড়িয়ে গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার শর্তে সর্বশেষ মেয়াদ বাড়ায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু এরপরও অদ্যাবধি প্রকল্পের অর্ধেক কাজও সম্পন্ন হয়নি।
সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাইশাওয়ালের সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে পরিদর্শন সংশ্লিষ্ট সূত্র জানায়, বড়লেখা ও কুলাউড়া রেললাইন নির্মাণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন বাংলাদেশে তার রুটিন ওয়ার্কের অংশ। পরিদর্শনকালে কাজের মারাত্মক ধীর গতি দেখে তিনি ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh