রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি!

জুড়ীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন

মিফতা আহমেদ লিটন
  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

 

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবস্থিত বেতুলী স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের অধিনস্থ বেতুলী কার্যালয়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বেতুলী স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মহিদুর রহমান,সহকারী রাজস্ব কর্মকর্তা দেবাশীষ দাস,বসুন্ধরা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারীরা নাজমুল আলম লিজনসহ আমদানি ও রপ্তানিকারক, ‍সিএন্ডএফ এজেন্ট এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ উপলক্ষে বেতুলী স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ভারতীয় স্থল শুল্ক স্টেশনের কাস্টমস , স্থলবন্দর, ইমিগ্রেশন চেকপোষ্ট ও শুল্ক স্টেশনের সিএন্ডএফসহ বাংলাদেশ বিজিবি ও ইমিগ্রেশনকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সারাবিশ্বের ১৮৪টি দেশের ন্যায় বাংলাদেশেও এ দিবসটি পালন করা হয়ে থাকে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (WCO) এ বছরের প্রতিপাদ্য হচ্ছে Nurturing the next generation: promoting a culture of knowledge-sharing and professional pride in Customs

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh