বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

সিলেট বিভাগীয় সমাবেশে যোগ দিতে কুলাউড়ায় বিএনপির রোডমার্চ কর্মসূচি ঘোষণা আবেদ রাজা’র

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

 

মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা শনিবারের (৪ ফেব্রুয়ারি) সিলেট বিভাগীয় সমাবেশে যোগ দিতে কুলাউড়া উপজেলা বিএনপির রোডমার্চ কর্মসূচির ঘোষণা করেছেন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আবেদ রাজা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন, বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতি রোধসহ এদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশ থেকে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, শনিবার সকাল ১০টায় শহরের দক্ষিণবাজারের ফাইভ স্টার মার্কেটের সম্মুখ থেকে শতাধিক গাড়িযোগে অসংখ্য নেতাকর্মীর রোডমার্চ শুরু হবে। এ সমাবেশকে সফল করতে তিনি কুলাউড়ার সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলন শেষে অ্যাডভোকেট আবেদ রাজার নেতৃত্বে মহিলা দলের এক পদযাত্রা শহরের স্টেশন রোড প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh