বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে৷ খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারী) সকালে কুলাউড়া-সিলেট রেললাইনের পরিনগর এলাকায় রেললাইনের উপর লাশ দেখতে পেয়ে কুলাউড়া রেলওয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে সকাল আনুমানিক আটটায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কিছুদিন থেকে নিহত যুবক কুলাউড়া পৌর এলাকার পরিনগর এলাকায় ঘুরাঘুরি করছিলেন। তার চলাফেরায় মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছেন অনেকেই । রোববার সকালে রেললাইনে কাটা পড়া তার মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।  কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জাহানারা বেগম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী উপবন এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh