বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

ফ্রান্সে একুশ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা

ফ্রান্স প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

ফ্রান্সে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার প্যারিসের স্থানীয়  একটি রেস্টুরেন্টে একুশ উদযাপন পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় ।

মতবিনিময় সভায় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ,সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন – একুশ উদযাপন পরিষদের আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য শুভ, সদস্য সচিব এমদাদুল হক স্বপন, উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সহ আবুল কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, মুক্তিযোদ্ধা জিয়াউল অফ চৌধুরী নাসির,ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন (শাহ আলম), একুশ উদযাপন পরিষদের সাবেক আহ্বায়ক টি এম রেজা প্রমুখ।

এতে সিদ্ধান্ত হয় – প্রতি বছরের ন্যায় এবারো প্যারিসের প্লাস বাতাই দু স্টেলিংগার্ড এ অস্হায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ফ্রান্সের বাংলাদেশি বিভিন্ন সামাজিক ,আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করা, বাংলাদেশী সংগীত শিল্পীদের অংশগ্রহণে “শত কন্ঠে একুশের গান” কবিতা আবৃত্তি ,শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন।

একই সাথে মহান “একুশের তাৎপর্য ও বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাস” বাংলার পাশাপাশি ফরাসী ভাষায় লিফলেট আকারে একুশ উদযাপনের দিন অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গনে উপস্থিত বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে বিতরণ করা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh