বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল বেগম রোকেয়া ট্রাস্টের শিক্ষা উপকরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের আয়োজনে অসহায় ও হতদরিদ্র পথশিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘আলোর পাঠশালা’র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আয়োজকদের মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুলাউড়া রেলস্টেশন এলাকায় আলোর পাঠশালা স্কুলের পথশিশুদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক পৌর কাউন্সিলর মো. মতিউর রহমান মতইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার। তিনি বলেন, কোমলমতি পথশিশুদের পাশে দাঁড়ানো এক মহৎ কাজ। এ কাজে যারাই এগিয়ে আসে তারাই প্রকৃত সমাজসেবী।

তিনি ট্রাস্টের পক্ষ থেকে সমাজের অবহেলিত পথশিশুদের স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে জনহিতকর কাজে তাদের অবদান অব্যাহত রাখার আহবান জানান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএনও শিশুপুত্র জাবির মাহমুদ।

ট্রাস্টের প্রধান পরিচালক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া থানার এসআই এনামুল হক, ভারপ্রাপ্ত রেলওয়ে স্টেশন মাস্টার মো. রুমান আহমদ, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিজিওন্যাল অফিসার ফুয়াদ আহমদ তায়েফ, পৌর তালামীয সম্পাদক আব্দুস সামাদ, পাঠশালার শিক্ষক রুবেল আহমদ প্রমুখ।ট্রাস্টের প্রধান পরিচালক আতিকুর রহমান আখই জানান, তাঁর মায়ের নামের ট্রাস্টের উদ্যোগে পথশিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘আলোর পাঠশালা’র অনাথ, অসহায় ও হতদরিদ্র অর্ধশতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, খাতা-কলম, পেন্সিল, রাবার ও কাঠারসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh