মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

কুলাউড়ায় দৈনিক যুগান্তরের ২ যুগপূর্তি উদযাপন

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার যুগান্তরের ২ যুগপূর্তি উদযাপন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ উপলক্ষ্যে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা আলোচনা সভা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগরিফরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশে সভাপতি কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময়ের স্টাফ রিপোর্টার স্বপন কুমার দেব রতন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ-সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির এবং সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, শহীদুল ইসলাম তনয়, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, আজকের পত্রিকার প্রতিনিধি সুমন আলম, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন ও স্বজন আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন, সত্যের প্রতি অবিচল বলেই সকল শ্রেণির পাঠকের কাছে প্রিয় যুগান্তর। ২ যুগের এই পথ পরিক্রমায় যুগান্তরের তৃণমুলের মানুষের যে আস্থা ও বিশ্বাস ছিলো আজও তা অটুট আছে। ধারাবাহিকতা ধরে রাখতে অনুসন্ধানী সাংবাদিকতা ও সংবাদের প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh