শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মৌলভীবাজারে পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে কুলাউড়া চ্যাম্পিয়ন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩

মৌলভীবাজারে পুলিশ সুপার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে কুলাউড়া উপজেলা একাদশ মৌলভীবাজার পৌরসভা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার (৪ মার্চ) জেলা স্টেডিয়ামে দুপুর ১টায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুলাউড়া উপজেলা একাদশ ৫১ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালে টসে জিতে মৌলভীবাজার পৌরসভা একাদশ বোলিং করার সিদ্ধান্ত নেয়। টসে হেরে ব্যাট করতে নেমে কুলাউড়া একাদশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে অধিনায়ক মোকাম্মেল আলী সাহেদের ১৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে ১৭৬ রান সংগ্রহ করে। কুলাউড়ার রিয়াদ ৫২ বলে ৬২ রান করেন। জবাবে মৌলভীবাজার পৌরসভা একাদশ ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়। কুলাউড়া জয়লাভ করে ৫১ রানে। ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন কুলাউড়ার রিয়াদ।
খেলা শেষে বিকালে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম-সেবা। চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ৫০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৩০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম-সেবা বলেন, ‘আমি বিশ^াস করি মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে, সুন্দরভাবে সমাজ গঠন করতে হলে, মনের পরিধি প্রসারিত করতে হলে, ধর্মান্ধতাকে জয় করতে হলে, ধর্ম ব্যবসায়ীদের মোকাবেলা করতে হলে শিল্প সংস্কৃতি চর্চার বিকল্প নেই। মাদককে দূর করতে হলে, সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করতে হলে আমাদের মাধ্যম হলো খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh