বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে বাবলু হোসেন (৪০) নামের এক যুবক মারা গেছেন। রবিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ভাটেরা রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলু ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
কুলাউড়া রেলওয়ে থানার এস আই রবিন খাঁন জানান, রবিবার রাত ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে বাবলু হোসেন নামে ওই ব্যক্তির মারা যাওয়ার খবর পাই । খবর পেয়ে আমি রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার সকালে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh