মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় ইমামের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার  ব্রাহ্মণবাজার ইউনিয়নে একটি ওয়াজ মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানরত অবস্থায় মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ইমাম।  ঐই ইমামের মৃত্যুতে পুরো কুলাউড়ায় মুসল্লী ও আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানাযায়, উপজেলার  ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব  মাওলানা আব্দুল মালিক আল মনসুরী (৬৫), এশার নামাজের ইমামতি শেষ করে ২১ মার্চ (মঙ্গলবার) রাত ১০টায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের স্থানীয় রাজাপুর জামে মসজিদে আসন্ন রামাদ্বান উপলক্ষে দ্বারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রস্তুতি মূলক বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করতে যান। বয়ান শুরুর ২ মিনিট  পর  বয়ানরত অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে মাইকের উপর পড়ে জান। পরে  মুসল্লীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত  চিকিৎসক  ইমাম কে মৃত বলে ঘোষণা করেন । নিহত ইমামের বাড়ি জেলার  রাজনগর উপজেলার পাঁচগাও গ্রামে। ইমামের  আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাজার সহ পুরো কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে।  ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো:মমদুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁর গ্রামের মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিলে ওই আলেম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন, ওয়াজ শুরুর মিনিট দুয়েকের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।  সাথে সাথে তিনি নিজে গাড়ী চালিয়ে ওই আলেমকে স্থানীয় মুসলিম এইড  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh