শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ১৩টি মোবাইলসহ চোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাইকৃত ১৩টি মোবাইল ফোন ও লক্ষাধিক টাকার মালামাল উদ্ধারসহ কামরুল হাসান (১৯) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোররাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালামালসহ আসামি কামরুলকে গ্রেপ্তার করে। কামরুল ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা তৈমুছ মিয়ার ছেলে।

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য ব্রাহ্মণবাজারস্থ শিপার চৌধুরী ম্যানশন মার্কেটের শাহিন মিয়ার মালিকানাধীন ‘মা টেলিকম’ দোকানে গত বুধবার (২৯ মার্চ) দিবাগত রাতে এক চুরি সংঘটিত হয়। চোর দোকানের সাটারের ৪টি তালা ভেঙে দোকানে ঢুকে বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার ২ শত টাকাসহ সর্বমোট লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

বিষয়টি থানাপুলিশকে দোকানের মালিক শাহিন মিয়া অবহিত করার পর চুরির পরদিন কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মোহাম্মদ আমির উদ্দিনসহ পুলিশের একটি টিম চোরকে প্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য অভিযানে নামে। অভিযানকালে পার্শ্ববর্তী দোকানের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িত চোর কামরুল হাসানকে শনাক্ত করে ব্রাহ্মণবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাজার পশু হাটের পিছনের ময়লা স্তুপ থেকে একটি মোবাইল ও তার বসতঘর থেকে বাকি ১২টি মোবাইল, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার টাকাসহ চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল, হাতুড়িসহ লোহা কাটার ব্লেড উদ্ধার করে জব্দ করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, দোকানের মালিক শাহিন মিয়ার অভিযোগের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আসামি কামরুলকে বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh