মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

ফ্রান্সে সাংবাদিকদের সম্মানে বিবিসির ইফতার মাহফিল

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

ফ্রান্সে অবস্থানরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ বিজনেস কনসালটিং বিবিসির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার প্যারিসের ক্যাপে লুনা রেষ্টুরেন্টে এই  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলমের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত ভট্টাচার্য শুভ পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কনসালটিং এর কর্নধার ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমু, তৃতীয় বাংলা ডটকম এর সম্পাদক এনায়েত হোসেন সোহেল, সময় টিভি বিশেষ প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, ইউরো বিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ইমরান মাহমুদ, আর টিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ,  প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি শাহ সোহেল আহমদ, ইউরো ফোকাস এর সিইও এম আলী চৌধুরী, এনটিভি ইউরোপ এর ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজ ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোঃ জাফর,বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমদ, দৈনিক মুক্ত খবর এর ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, প্যারিস টাইমের সম্পাদক সালাহ উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সভাপতি উবায়দুল ইসলাম রিয়াদ,বিশিষ্ট কমিউনিটি নেতা কামাল সিকদার।

ইফতার পরবর্তী আলোচনা সভায় ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য একটি স্থায়ী কালচারাল ও বাংলাদেশ সেন্টার স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি কাজী এনায়েত উল্লাহ বাংলাদেশ সেন্টার স্থাপনের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং রমজানের পর বৃহত্তর আকারে আলোচনা করে কর্ম পদ্ধতি নির্ধারণ করে একটি বাংলাদেশ কালচারাল সেন্টার স্থাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh