বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও মাহমুদুর রহমান খোন্দকার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুলাউড়া উপজেলা বাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার।

ঈদ-উল-ফিতর প্রতি বছর আনন্দের জোয়ার নিয়ে ফিরে আসে আমাদের মাঝে। রহমত, মাগফিরাত ও নাযাতের মাস রমজানে সিয়াম সাধনা শেষে শাওয়ালের চাঁদ নিয়ে আসে পরম আনন্দ ও খুশির ঈদের আগমনী বার্তা। আকাশে শাওয়ালের চাঁদটি দেখামাত্র বিভিন্ন গণমাধ্যমে, পাড়া-মহল্লা ও মসজিদে মাইকে ঘোষিত হয় ঈদের আগমনী বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ প্রতিটি মুসলমানের ঘরে নিয়ে আসে আনন্দের জোয়ার। ঈদের নামাজ আদায়, কুশল বিনিময়, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সবাইকে নতুন করে ভালবাসার বন্ধনে আবদ্ধ করে।

ঈদ এমন এক নির্মল আনন্দের আয়োজন, যেখানে মানুষ আত্মশুদ্ধির আনন্দে বুকে বুক রেখে আলিঙ্গন করে। পরিচিত জনের সঙ্গে সাক্ষাৎ, ও কুশল বিনিময়ের এক অপূর্ব সুযোগ পাওয়া যায় সেই সময়। তখন আর ছোট-বড়, ধনী-গরিব, আমির-ফকির, শিক্ষিত-অশিক্ষিতের মধ্যে কোনো রকম ভেদাভেদ বা বৈষম্য থাকে না।

তাই আসুন আমরা সবাই ঈদুল ফিতরের আনন্দ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্বীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব সবার খোঁজ খবর রাখি এবং সাধ্যমত সবাইকে সহযোগিতা করি। পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ-শান্তি ও সম্প্রীতির বন্ধন। সেই সাথে কুলাউড়া উপজেলা বাসী সহ সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ঈদ মোবারক।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh