মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

কুলাউড়ায় আর্তনাদ’-এর ঈদ উপহার বিতরণ

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় মানুষের সাহায্য তহবিল ‘আর্তনাদ’-এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত অর্ধ শতাধিক শিশুর মধ্যে ঈদের উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুলাউড়ার শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিশুদের ঈদের নতুন কাপড় অর্ধশতাধিক মানুষের মধ্যে আর্তনাদের প্রতিষ্ঠাতা পরিচালক উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এম. মছব্বির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, ইউপি সদস্য হাসিনা আক্তার ডলি, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ওয়াকিফ খান, মাহমুদুল হাসান মারুফ, কেবিসি রিপোর্টার তানিম ইকবাল চৌধুরী, বিজনেস টুডে প্রতিনিধি আজহার মুনিম শাফিন প্রমুখ।

আর্তনাদের প্রতিষ্ঠাতা পরিচালক উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম বলেন, ‘আর্তনাদ’ সংগঠন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয়। এ পর্যন্ত ঈদের নতুন জামা, শীতবস্ত্র, রোগাক্রান্ত মানুষ, করোনাকালীন সংকটের সময়সহ বিভিন্ন অসহায় প্রায় দেড় হাজার মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়াতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমানের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা না থাকলে এ সংগঠনকে নিয়ে এত দূর আসা সম্ভব হতো না।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh