শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় চুরির চেষ্টাকালে একাধিক মামলার আসামী সবুজ আটক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

 

কুলাউড়া পৌর শহরের বিছরাকান্দি এলাকায় শুক্রবার (২১ এপ্রিল) বিকালে চুরির চেষ্টাকালে সৈয়দ মশাহিদ আলী অরফে সবুজ মিয়া (৩৫) কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। আটক সবুজ মিয়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর এলাকার সৈয়দ বাড়ির বাসিন্দা সৈয়দ জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার (২১ এপ্রিল) বিকালে বিছরাকান্দি এলাকার মোঃ তবুর মিয়া নিজ বাসা তালাবদ্ধ করে পরিবারপরিজন নিয়ে শহরে চলে যান। বাসা খালি এমন সুযোগে সৈয়দ মশাহিদ আলী অরফে সবুজ মিয়া উক্ত বাসায় গিয়ে রড ও প্লাস দিয়ে তালা ভাঙ্গার চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে সবুজকে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কিলো ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লোকজনের কাছ থেকে সবুজকে উদ্ধার করে আটক করেন। মোঃ তবুর মিয়ার বাসাতে গিয়ে তালা ভাঙ্গার কারণ জিজ্ঞাসা করলে সবুজ কোন সদোত্তর দিতে পারেনি এবং সন্দেহজনক কথা বার্তা বলে। এসময় উপস্থিত লোকজন পুলিশকে আরও জানান, সৈয়দ মশাহিদ আলী অরফে সবুজ মিয়া চুরির উদ্দেশ্যে ফাকা বাসায় প্রবেশের চেষ্টা করেছিলো। এর আগেও একাধিকবার চুরির সময় স্থানীয় লোকজন তাকে আটক করেছেন। সে একজন চিহ্নিত চোর হিসাবে এলাকার সর্ব মহলে পরিচিত।

পুলিশ সুত্রে জানা যায়, এই সৈয়দ মশাহিদ আলী অরফে সবুজ মিয়ার বিরুদ্ধে: ১। মৌলভীবাজার এর কুলাউড়া থানার এফআইআর নং-৮, তারিখ- ০৫ জুন, ২০১৪, জি আর নং-১৪৩/১৪; ধারা- ৩৪৬/৩২৩/৩২৫/৩৪ পেনাল কোড-১৮৬০; ২। (2B829) মৌলভীবাজার এর কুলাউড়া থানার এফআইআর নং-৯, তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০১৬; ধারা-১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি, ৩। (2P2CJ) মৌলভীবাজার এর কুলাউড়া থানার এফআইআর নং-১৯, তারিখ- ১৮ নভেম্বর, ২০১৭; সময়-২২.৩০ ধারা- ৭/৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; ৪। (GDD3) মৌলভীবাজার এর শ্রীমঙ্গল থানার এফআইআর নং-১৯, তারিখ- ১৯ জানুয়ারি, ২০১৬; জি আর নং-১৯, তারিখ-১৯ জানুয়ারি, ২০১৬; ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; ৫। (D2HH) মৌলভীবাজার এর কুলাউড়া থানার এফআইআর নং-১৬/৩১১, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০০৭; ধারা-৪৫৪/ ৩৮০/ ৪১১ পেনাল কোড-১৮৬০; বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

কুলাউড়া থানার তদন্ত কর্মকর্তা রতন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সবুজ মিয়াকে ফৌঃ কাঃ বিঃ আইনের ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণর করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। #

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh