মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

জাতীয়তাবাদী যুবদল বাহরাইন আহবায়ক কমিটির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

জাতীয়তাবাদী যুবদল বাহরাইন আহবায়ক কমিটির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। বাহরাইনে মালিকিয়া সমুদ্র বিচে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়তাবাদী যুবদল বাহরাইনের মানামা মহানগর শাখা, জান্নুসান শাখা, বাণিজামরা শাখা, ছিত্রা শাখা এবং রিফা শাখার নেতৃবৃন্দের যৌথ উপস্থিতিতে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল বাহরাইন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুল হক চুন্নু, সদস্য সচিব দিদারুল আলম সোহাগ, যুগ্ম আহবায়ক লিমন আহমেদ, মোঃ আমির, কাজী যুবরাজ, সম্মানিত সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল। অনুষ্ঠানে নেতৃবৃন্দরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন এবং জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব এর নেতৃত্বে আগামীতে বিএনপির যে সুশৃংখল একটি আহ্বায়ক কমিটি বাহরাইনে আসতেছে সেই কমিটির পেছনে কাজ করার জন্য বাহরাইনে অবস্থিত জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যদের মতবিরোধের উর্দ্ধে গিয়ে দলের স্বার্থে কাজ করার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh