শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩

কুলাউড়ায় পুলিশের অভিযানে ৩২ লক্ষাধিক টাকার অর্থদণ্ডসহ ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল আজিজ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ মে) দুপুরে কুলাউড়া ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে ঋণখেলাপি মামলায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখা থেকে মেসার্স সাকিব এন্টারপ্রাইজের নামে মো. আব্দুল আজিজ চৌধুরী ঋণ উত্তোলন করে নির্ধারিত সময়ে পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় বিজ্ঞ আদালত আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩২ লাখ ২৪ হাজার ৩৮৫ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করেন। বিজ্ঞ আদালতের রায়ের পর ২০১৭ সাল থেকে আসামি আব্দুল আজিজ আত্মগোপনে চলে যান।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ শ্রীপুরস্থ তার নিজবাড়িতে অভিযান পরিচালনা করে ঋণখেলাপি মামলায় অর্থদণ্ডসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল আজিজ চৌধুরীকে গ্রেপ্তার করেন।

কুলাউড়া থানার এএসআই মো. আরিফুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তারের পর সোমবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh