বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ইউটিউব দেখে ডাহুক পাখি শিকার, ২ জনকে জরিমানা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ইউটিউবে পাখি শিকারের কৌশল দেখে ১০টি ডাহুক পাখি শিকার করেন দুই তরুণ। এ ঘটনায় আসাবুদ্দিন (২০) ও ওয়ারিছ আলী (১৭) নামে দুজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার উপজেলার কর্মধা ইউনিয়নের ফানাই নদী এলাকা থেকে ওই দুই তরুণকে স্থানীয় বনবিট কর্মকর্তাদের মাধ্যমে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউটিউবে পাখি শিকারের কৌশল দেখে শনিবার সকালে ডাহুক পাখি শিকারের জন্য স্থানীয় ফানাই নদীতে ফাঁদ পাতেন দুজন। কৌশল অবলম্বন করে তাঁরা একে একে ১০টি ডাহুক পাখি ধরে ফেলেন। পরে শিকার করা পাখিগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় বন বিভাগের নলডরী বিট কর্মকর্তা মো. আব্দুল মান্নান দুই তরুণ আসাবুদ্দিন ও ওয়ারিছকে আটক করেন।
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানকে অবগত করেন। খবর পেয়ে মো. মেহেদী হাসান নলডরী বিট কার্যালয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসাবুদ্দিনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং বয়স বিবেচনায় ওয়ারিছ আলীকে জরিমানা না করে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মতিনের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
পাখি শিকারি দুই তরুণ আসাবুদ্দিন ও ওয়ারিছ জানান, পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ—সেটা তাঁরা জানতেন না। ইউটিউব থেকে মোবাইল ফোনে ডাহুক পাখি শিকার দেখে অনুপ্রাণিত হয়ে শিকার করেছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, বন্য প্রাণী আইনে আসাবুদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওয়ারিছ আলীকে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh