বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় রক্তস্বল্পতা ও পুষ্টি বিষয়ক ওয়ার্কশপ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩

 

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘‘ প্রডাকশন অফ এসবিসিসি ম্যাটেরিয়েলস্ এন্ড হেলথ এডুকেশন ক্যাম্পেইন টু রিডুইিচ এ্যামেনিয়ো এন্ড মেলনিউট্রেশন’’ শীর্ষক ১ দিনব্যাপী কর্মশালা ১৫ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্টিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকলপনা কর্মকর্তা ডা:ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও স্যানিটারী ইন্সপ্ক্টের জসিম উদ্দিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য

রাখেন মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ।
কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:জাকির হোসেন। এছাড়াও অতিথির বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, খালেদ পারভেজ বখশ,  চৌধুরী আবু সাইদ ফুয়াদ,  ময়নুল হক পবন ও স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ চৌধুরী প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডা:মইনুল ইসলাম ও ডা:নাজমুস সিয়াম রাফিসহ কর্মশালায় অংশগ্রহনকারীগন। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলপনা কর্মকর্তা ডা:ফেরদৌস আক্তার বলেন, গর্ভকালীন সময়ে মা’গন পুষ্টিহীনতায় বেশী ভুগেন। গর্ভকালীন সময়ে মা’দের বেশীকরে পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরী। পুষ্টিহীনতার কারনে মা’দের সময়ে আগে বাচ্ছা প্রসব,বাচ্ছার ওজন কম হওয়াসহ নানা জটিলতায় ভুগেন। কাজেই মা ও শিশুকে সুস্থ রাখতে হলে গর্ভকালীন সময়ে মা’দেরকে অবশ্যই পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে কুলাউড়ায় প্রতিদিন ২ কমিউনিটি ক্লিনিকে ২৫ জন করে ৫০ জন মা’দের নিয়ে সচেতনতা বিষয়ে সমাবেশ করা হবে। এছাড়াও বিভিন্ন কমিউনিটিক্লিনিক, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপিদের মাধ্যমে উপজেলাব্যাপী অপুষ্টি ও
রক্তস্বল্পতা বিষয়ক ফ্লিপচার্ট বিতরন করা হবে।
কর্মশালায় খাবারের গুনাগুন জানি এবং মানি, পুষ্টিকর সুষম খাবার, সকলের জন্য দরকার, স্বাস্থ্য সম্মত খাবার , সকলের জন্য দরকার, সঠিকভাবে হাতধুলে, রোগ জীবাণু রবে দূরে; আঙ্গিনায় বা পুকুর পাড়ে করলে সবজি চাষ, আয় বাড়ে, পুষ্টি মেলে স্বচ্ছল বারো মাস, কৈশরকালের পুষ্টি , সারা জীবনের তুষ্টি ইত্যাদি শীর্ষক আলোচনা অনুষ্টিত হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh