শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বজ্রপাতে মতি কানু (৪২) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মতি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের মৃত মদন কানুর পুত্র। ১৭ মে বুধবার সকাল সাড়ে দশটার দিকে টিলাগাঁও ইউনিয়নে অবস্থিত লংলা চা বাগানের পানিকুচি লেইক এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মতি কানু গরুর জন্য ঘাস কাটতে যান। মতি কানু ঘাস কাটারত অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় লোকজন মতি কানুর লাশ লেইকের পাশে পড়ে রয়েছে দেখে তাঁর বাড়িতে খবর দেন। পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন মিলে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মতি চা বাগানে শ্রমিকের কাজ করতেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh