শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় আদিয়ান (৭) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বুধবার (২৪ মে) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের উত্তর রবিরবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

আদিয়ান ওই এলাকার প্রবাসী আতিকুল হোসেন ইমনের পুত্র। সে স্থানীয় রবিরবাজার পুষ্প-নিকেতন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিহত শিশুর দাদা মছলু মিয়া জানান, বুধবার সকালে শিশু আদিয়ানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খোঁজতে থাকেন। তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে নিজবাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পরে দ্রুত পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশু আদিয়ানকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh