বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় সরঞ্জামসহ ৩ জুয়াড়ি আটক

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩

 

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ জুন) বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আজির মিয়া (৩৮), ছালেক মিয়া (৪৫) ও ময়না মিয়া (৬০)। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ কর্মধা ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইউনিয়নের কালিটি চা বাগানের জনৈক সমীর রবিদাসের বাড়ি থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh