বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

জেলার শ্রেষ্ঠ এসআই কুলাউড়া থানার সালাউদ্দিন মিফতা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। বুধবার (১৪ জুন) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন শ্রেষ্ঠ এসআই সালাউদ্দিন মিফতা’ র হাতে।
জানা গেছে, মে মাসের জেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে সালাউদ্দিন মিফতা ভূষিত হয়েছেন, পুলিশি সেবার মানবৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে দ্রুত পুলিশি সেবা প্রদান, ওয়ারেন্ট তামিল, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার, অভিন্ন মানদন্ডের আলোকে তিনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন,
এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ এস আই সালাউদ্দিন মিফতা বলেন, আমার এই অর্জনে আমি অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মাননীয় জেলা পুলিশ সুপার মো. জাকারিয়া মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ মহোদয়, মো: আব্দুছ ছালেক অফিসার ইনচার্জ কুলাউড়া থানা মহোদয়, ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ স্যার সহ কুলাউড়া থানার আমার সহকর্মী ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স বৃন্দের প্রতি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh