সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রোপা আমন জাতের ধানের বীজ-সার বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী ফুয়াদ, এমপির প্রতিনিধি হোসেন মনসুর প্রমুখ।

ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার কৃষির আবাদ ও টেকসই উৎপাদন বৃদ্ধিকরণে সরকারের কৃষি প্রণোদনাকে কাজে লাগানোর জন্য কৃষকদের আহবান জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh