বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবাসহ জমির আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ জুন) রাতে কুলাউড়া থানাধীন চাতলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১.০০ ঘটিকার সময় কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কুলাউড়া থানাধীন কাদিপুর ইউনিয়নের অন্তর্গত চাতলগাও এলাকায় কুলাউড়া টু রবিরবাজার রোডস্থ রেলগেট এলাকা থেকে তাকে আটক করেন।
এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত জমির আলী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গ্রামের সিরাজ আলীর ছেলে এবং বর্তমানে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭/৮ টি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক বলেন, মাদক সংক্রান্ত ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh