মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

নিজের ট্রাক্টর উল্টে রাস্তার পাশে খাদে পড়ে সাগর দত্ত নিহত

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের ট্রাক্টর উল্টে রাস্তার খাদে পড়ে সাগর দত্ত (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর ওই গ্রামের মৃত সুবল দত্তের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিজের ট্রাক্টর নিয়ে বাড়ি থেকে বের হন সাগর। এ সময় ট্রাক্টরটি ঘোরাতে গেলে রাস্তার খাদে ট্রাক্টর উল্টে  গিয়ে ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh