মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩

কুলাউড়ায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া) সার্কেল, মৌলভীবাজার এর সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে ২৩ জুন শুক্রবার রাতে এসআই(নিরস্ত্র)/বিদ্যুৎ ‍পুরকায়স্থ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর(বেরীগাঁও) গ্রামের মনু নদীর চাতলা ব্রীজের উপর হইতে মাদক ব্যবসায়ী সঞ্জরপুর গ্রামের-মোঃ নাজির উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন টিপু (২২), কে ৩০০(তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক বলেন,
মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার, মৌলভীবাজার নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh