শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

স্বাস্থ্যসেবায় অবদান রাখায় জেলার মধ্যে শ্রেষ্ঠ কুলাউড়ার ৬ কর্মকর্তা কর্মচারী

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জন কর্মকর্তা-কর্মচারী স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখায় জেলায় শ্রেষ্ঠ হয়েছেন।রবিবার (২৫ জুন) জেলা ইপিআই ভবনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুলাউড়ার শ্রেষ্ঠ ৬ কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ।

শ্রেষ্ঠ ৬ জন কর্মকর্তা-কর্মচারী হলেন- কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসেন, এমওডিসি ডা. নাজমুস সিয়াম রাফি, নার্সিং সুপারভাইজার দিজেন্দ্র পাল, স্যানিটারি ইন্সপেক্টর জসীম উদ্দীন আহমেদ, স্টোরকিপার সুদীপ্ত রঞ্জন পাল এবং স্বাস্থ্য সহকারী সেবিকা দেবনাথ।

জানা যায়, মৌলভীবাজার জেলার মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বাধিক শ্রেষ্ঠ কর্মী নির্বাচিত করা হয়েছে। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারসহ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh