রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

কুলাউড়া বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান সফি আহমদ সলমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুলাউড়া বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা পরিষদের (চেয়ারম্যান) ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ কে এম সফি আহমদ সলমান।

এক শুভেচ্ছা বার্তায় সফি আহমদ সলমান বলেন, মুসলমানদের ত্যাগ শিক্ষার জন্য বিশেষ দিন এটি। একইসঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর ও সামাজিক সাম্য সৃষ্টির একটি উদাহরণও এই দিনটি। পশু কোরবানির পাশাপাশি আমরা প্রত্যেকে যেন মনকে পবিত্র করি, সব ধরনের উগ্রবাদ পরিহার করি, ধৈর্যশীল হই। স্বার্থ ত্যাগের চর্চা বাস্তবায়ন করলেই পরিপূর্ণতা পাবে এই পবিত্র দিনটি।

তিনি আরো বলেন, কোরবানির ঈদের মাধ্যমে আমরা যে ত্যাগের চর্চা করি, তার ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দেশের কল্যাণ বয়ে আনবে ও সামাজিক অবক্ষয়ের অবসান ঘটবে। তাই আসুন, সবাই নিজেদের আশেপাশের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই। এমনকি যেকোনো দুর্যোগে-দুর্বিপাকে সরকারের পাশাপাশি সবাই যেনো সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসি। তাহলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মধ্যে।
সবাইকে ঈদ মোবারক

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh