মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় ডাকাত সন্দেহে আটক ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের বিশেষ অভিযানে মো. লায়েক উদ্দিন (২৬) নামে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) ভোরে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানাধীন মোমিনছড়া চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। লায়েক কুলাউড়া উপজেলার খাদিমপাড়া এলাকার কুতুব উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মো. আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার ভোরে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানাধীন মোমিনছড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার পিতাও এলাকার চিহ্নিত ডাকাত। তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh