বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

১৪ সেপ্টেম্বর আসছে আইফোন ১৩! দাম হতে পারে বাংলাদেশি টাকায় ৬৭ হাজার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

আগামী ১৪ সেপ্টেম্বর একটি ডিজিটাল ইভেন্টে আইফোন ১৩ সিরিজের নতুন চারটি ফোন উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। নতুন মডেলের দাম নিয়ে বিশ্বব্যাপী আইফোনপ্রেমীদের কৌতূহলের অন্ত থাকে না। এবারও তার ব্যতিক্রম নয়। অ্যাপক কোম্পানি এতদিন আইফোন ১৩ এর দাম গোপন রাখলেও শেষ পর্যন্ত ফোন বাজারে না আসতেই জানা গেল এর দাম। অ্যাপল হাব নামে একটি ব্লগিং সাইট দাবি করছে, বাজারে আসার আগেই আইফোন ১৩ এর দাম ফাঁস করে দিয়েছে তারা।

এবার আইফোন ১৩ এর চারটি মডেল আনছে অ্যাপল। চারটি মডেলের মধ্যে রয়েছে আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি। আর চারটি মডেলের দামই ফাঁস হয়ে গেছে।

অ্যাপল হাব’র তথ্য অনুযায়ী আইফোন ১৩ এর দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার ( প্রতি ডলার ৮৫ টাকা ধরে যা বাংলাদেশি টাকায় ৬৭ হাজার)। ১৩ প্রো-এর দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় ৮৪ হাজার ৯১৫ টাকা)। ১৩ প্রো ম্যাক্স এর দাম হতে পারে ১,০৯৯ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় ৯৩ হাজার ৪১৫ টাকা)। ১৩ মিনি এর দাম হতে পারে ৬৯৯ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় ৫৯ হাজার ৪১৫ টাকা)।

জানা গেছে আইফোন ১৩ সিরিজে নেটওয়ার্ক না থাকলেও কথা বলা যাবে। সংযুক্ত থাকবে স্যাটেলাইটের সঙ্গে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh