বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের মৌলভীবাজার কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের মৌলভীবাজার জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকালে মৌলভীবাজার শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন ও বিগত বছরের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে (দুই বছর মেয়াদী) নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি করা হয়েছে সৈয়দ মহসীন পারভেজ (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সহ-সভাপতি এস এম উমেদ আলী (এনটিভি), সাধারণ সম্পাদক নুরুল মোহাইমীন মিল্টন (দৈনিক ইত্তেফাক), যুগ্ম-সাধারণ সম্পাদক মু. ইমাদ উদ দীন (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন (বাংলা নিউজটোয়েন্টিফোর.কম), কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক রাজা (দৈনিক যুগান্তর), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহফুজ শাকিল (দৈনিক কালের কণ্ঠ), প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি)। নির্বাহী সদস্যরা হলেন- অ্যাডভোকেট রাধাপদ দেব সজল (মোহনা টিভি), সদস্য ইমাম হোসেন সোহেল (ভোরের ডাক), মহি উদ্দিন রিপন (কালবেলা), তপন কুমার দাশ (ইত্তেফাক) ও তুহিন আহমদ ( ইন্ডিপেনডেন্ট টিভি)।

আগামী ১১ আগস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় পরিবেশ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অবাধে পাহাড়-টিলা কাটা, গাছ কাটা, নদ-নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে পরিবেশ বিপর্যস্তকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে এ সংগঠনটি। পরিবেশ রক্ষায় যে কোন আইনী ও সামাজিক প্রদক্ষেপ গ্রহণে এ সংগঠন বদ্ধ পরিকর। পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছে সংগঠনের সকল নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh