শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

কুলাউড়ায় চতুর্থ পর্যায়ে গৃহ ও জমি হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) কুলাউড়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার। সোমবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নতুন নির্মিত ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এদিন কুলাউড়া উপজেলার ৪৮টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, বুধবার কুলাউড়া উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় উপকারভোগী ও সুধীজনদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে নিজস্ব অনুষ্ঠান ও আশ্রয়ণ-২ প্রকল্পের সরবরাহকৃত ভিডিওচিত্র প্রদর্শন এবং সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রচারিত প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার প্রদর্শন। উদ্বোধনী শেষে উপজেলার কর্মধার টাট্টিউলীতে ১৩টি, কাদিপুরের ফরিদপুরে ২৫টি, হাজীপুরের পীরেরবাজারে ৫টি ও শরীফপুরের কালারায়েরচর (নিশ্চিন্তপুর) ৫টিসহ মোট ৪৮টি পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। তিনি সরকারের জন গুরুত্বপূর্ণ মহৎ কাজের প্রচার-প্রচারণা করে সাংবাদিকরা উন্নয়নকাজে অংশীদার হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh