শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ এএসআই কুলাউড়া থানার রুমান মিয়া

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

দ্বিতীয় বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার মো: রুমান মিয়া তিনি জেলার মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে এই স্বীকৃতি পান, এর আগে তিনি এ বছরের জানুয়ারি মাসেও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছিলেন। শ্রেষ্ঠ এএসআই রুমান মিয়া বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ স্যার, থানার সুযোগ্য অফিসার ইনচার্জ  মোঃ আব্দুছ ছালেক স্যারের নেতৃত্বে থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, চোরাই গাড়ী উদ্ধারে সহায়তা, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, চুরি-ডাকাতি রোধসহ অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমাকে জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে গত জুলাই মাসের জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে তিনি যৌথভাবে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে ভূষিত হন।  (৭ আগষ্ট ) সোমবার দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদ পত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম বার ।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার , (ক্রাইম ও অপারেশন) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল আলী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ এএসআই রুমান মিয়া বলেন, আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান স্যারের ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। গত জুলাই মাসে সাজা এবং ওয়ারেন্ট সহ অনেক মামলা নিষ্পত্তি হয়। এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ছিলো

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh