শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

রাজনগরে মোবাইল দেখা নিয়ে ছেলেকে হত্যা করেছেন মা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে মোবাইল নিয়ে খেলা ও ভিডিও দেখায় মত্ত থাকায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করেছেন মা।

উক্ত ঘটনায় মাকে আটক করেছে রাজনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে।

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার মাসুক মিয়ার ছেলে আবির হাসান জয় (১২) বেশ কিছুদিন ধরে মোবাইলে গেমখেলা ও ইউটিউব দেখায় মেতে থাকে। ছেলেটির মা রেহানা বেগম(৩৫) তার ছেলেকে নিষেধ করা সত্ত্বেও এ থেকে বিরত রাখতে পারছিলেন না।আজ বুধবার সকালেও ছেলেটি মোবাইল নিয়ে খেলতে শুরু করে। এতে তার মা রেগে যান। দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে রেহানা বেগম নিজের ওড়না দিয়ে ছেলের গলায় পেচিয়ে চেপে ধরেন। এতে ছেলেটি শ্বাসরোধ হয়ে মারা যায়।

এদিকে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এসময় ছেলেটির মাকে আটক করা হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, মোবাইলে আসক্ত হওয়ায় মা রাগ করে ছেলের গলায় ওড়না পেচিয়ে ছেলেকে হত্যা করেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ছেলের মাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh