রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি!

পুলিশের সহায়তায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে পরিবারের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

 

কুলাউড়ায় নিখোঁজের এক মাস পর এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে থানাপুলিশ। শবিবার ১৯ আগস্ট সুনামগঞ্জ জেলার ফেনারবাঁক গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১০ জুলাই সকালে উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর থেকে মাদ্রাসা ছাত্র কাউছার আলী (১৪) নিখোঁজ হয়।
রোববার ১৩ আগস্ট নিখোঁজ হওয়ার ঘটনায় কাউছার আলীর বাবা নির্মান আলী কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-৬৭৩।
থানা পুলিশ সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলার ফেনারবাঁক গ্রামের ফজলুল কাদের চৌধুরী তৌফিক’র সহযোগীতায় নিখোঁজ শিশু কাউছার আলীকে উদ্ধার করে তাঁর দাদী মনিকা বিবির কাছে হস্তান্তর করা হয়।
কাউছারকে পেয়ে তার দাদি বলেন, পুলিশ যে সাহায্য করেছে তার জন্য সত্যিই আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় কাউছারকে ফিরে পেয়েছি।
কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, শনিবার রাতে কাউছারকে তার দাদির কাছে হস্তান্তর করা হয়েছে, কাউছারকে পেয়ে তার দাদির হাসিমাখা মুখটাকে দেখে অনেক ভালো লাগলো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh