বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

কুলাউড়ায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

 

কুলাউড়া পৌর শহরের  স্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, হোটেলে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ২২ আগস্ট মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, প্যাকেটজাত পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।, তিনি জানান মঙ্গলবার জেলার কুলাউড়া উপজেলার স্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, হোটেলে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকি অভিযানে স্টেশন রোডে অবস্থিত ইস্টার্ণ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, পাকশী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, সিকান্দার স্টোরকে ৫ হাজার টাকা আরোপ ও তা আদায় করা হয়।

৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh