বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় ৩৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া) সার্কেল, এর সার্বিক দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে ০৫ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে এসআই(নিরস্ত্র) আতিকুল আলম খন্দকার, এসআই(নিরস্ত্র) বিদ্যুৎ পুরকায়স্থ সহ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের উত্তর কৌলা গ্রামের মৃত আলমাছ মিয়ার পুত্র
মাদক ব্যবসায়ী কয়েছ মিয়া (৩৫), কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করা হয় । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে । আসামীর বিরুদ্ধে মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধে ৬/৭ মামলা বিচারাধীন আছে।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনাও জেলা পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh