শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

শিকারীর ফাঁদে আটক পাখি নীড়ে ফিরল

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর গ্রামে জাল দিয়ে ফাঁদ পেতে পাখি শিকার করার অপরাধে এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে অভিযুক্ত শিকারী মোঃ নিজাম উদ্দিন (৪৫) কে দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এসময় শিকারীর কাছ থেকে উদ্ধার হওয়া ৩টি ঘুঘু ও ৪ টি শালিক পাখি স্থানীয় প্রকৃতিতে অবমুক্ত করা হয়। ফাঁদ হিসেবে ব্যবহৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিলেন বরমচাল বিটের বিট অফিসার মোঃ হাফিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মোঃ ময়নুল হক ও কুলাউড়া থানা পুলিশের একটি দল।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh