বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় খাস জমি উদ্ধার করল প্রশাসন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মধা ইউনিয়নের দক্ষিণ টাট্রিউলি গ্রামে মুর‌ইছড়া টি‌ই মৌজায় ১৭.৩০ একর খাস জমি উদ্ধার করে প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) মো.মেহেদী হাসান অভিযান চালিয়ে এই জমি সরকারের পক্ষে দখল ও নিয়ন্ত্রণে নিয়ে জমিতে সরকারি সাইনবোর্ড
ঠাঙানো হয়েছে।

জানা যায়, দীর্ঘ দিন থেকে এই জমি দখল করে রেখেছিলেন উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামের মতসির আলী। দখলের পর জমির চারপাশে পাকা দেয়াল তুলে ভেতরে গাছ ও রোপণ করেন। জমির খতিয়ান নং ১, দাগ নং ৬৬০। বৃহস্পতিবার অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো.মেহেদী হাসান জানান, দীর্ঘ দিন থেকে দখলে থাকা সরকারি খাস জমিটি অভিযান করে উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh