বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী

ওসি আব্দুছ ছালেকের সহযোগিতায় নিখোঁজ শিশু’ ফিরে গেলো নীড়ে

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

 

কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক ও এএসআই তাজুল ইসলামের সহযোগিতায় মা-বাবাহীন নিখোঁজ সরকারি শিশু পরিবার (বালিকা) শ্রীমঙ্গল এর বাসিন্দা শিশু ইশরাত জাহান আজমি ফিরে গেলো তার নীড়ে।

জানা গেছে, শ্রীমঙ্গলের সরকারি শিশু পরিবার (বালিকা) আশ্রয়কেন্দ্রের বাসিন্দা ইশরাত জাহান আজমি। মা-বাবা মারা যাওয়ার পর সেখানে থেকেই পড়াশুনা ও বসবাস করে আসছিলো আজমি। গতকাল বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয় সে। এরপর থেকে তার কোন সন্ধান না পেয়ে শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবার (বালিকা) কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরী করেন। শুক্রবার দুপুরে কুলাউড়ার রাউৎগাওয়ের মনরাজ এলাকার বাসিন্দা আব্দুল মালিক আজমীকে রাস্তায় স্কুল ড্রেস পরিহিত অবস্থায় দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হোন সে স্কুল থেকে ফেরার পথে ভুলে এখানে চলে এসেছে। খবর পেয়ে ওসি মো. আব্দুছ ছালেক থানার এএসআই তাজুল ইসলামকে সেখান থেকে নিয়ে আসতে পাঠান। আব্দুল মালিকের কাছ থেকে শিশু আজমীকে থানায় নিয়ে আসেন এএসআই তাজুল। ওসি মো. আব্দুছ ছালেক খোঁজখবর নিয়ে নিশ্চিত হোন আজমী শ্রীমঙ্গলের সরকারি শিশু পরিবার এর বাসিন্দা এবং শ্রীমঙ্গল থানার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্তৃপক্ষকে খবর দেন। শুক্রবার রাত ১০ টার দিকে শ্রীমঙ্গলের সরকারি শিশু পরিবার এর দায়িত্বরত পীযুষ কান্তি মিত্র থানায় আসেন। পরে ওসি কর্তৃপক্ষে কাছে শিশুটিকে তুলে দেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh