বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় লেপ্রসি মিশনের উদ্যোগে আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, কুষ্ঠ প্রতিবন্ধী, সাধারণ প্রতিবন্ধীর জীবনমান উন্নয়ন এবং এসব পরিবারের শিক্ষার্থীদের আর্থিক শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে এই আর্থিক সহায়তা করা হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের হাতে সহায়তার চেক তুলে দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার।
সহায়তার চেক প্রদানকালে উপস্থিত ছিলেন, ফেডারেশন এর মৌলভীবাজার জেলা সমন্বয়কারী বিকাশ কুমার দাশ, গাজীপুর ফেডারেশন এর কমিউনিটি রিসোর্স পারসন শান্ত রায়, গাজীপুর কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ এর সভাপতি কাঞ্চনমনি রায় ও সম্পাদক জাকেরা বেগমসহ ফেডারেশনের নির্বাহী সদস্যবৃন্দ।
ফেডারেশন এর জেলা সমন্বয়কারী বিকাশ কুমার দাশ জানান, আর্থিক ও কৌশলগত সহযোগিতার জন্য কুলাউড়ার গাজীপুর কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ ফেডারেশনকে চেক প্রদান করা হয়েছে। এছাড়াও উক্ত ফেডারেশনের হতদরিদ্র, সাধারন প্রতিবন্ধী ও কুষ্ঠ আক্রান্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ১১ জনকে পুরা এক বছরের আর্থিক শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
উক্ত কার্যক্রমের মাধ্যমে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, কুষ্ঠ প্রতিবন্ধী ও সাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন ইউএনও মাহমুদুর রহমান খোন্দকার।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh