শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ অক্টোবর) বিকেলে পৌর শহরে অবস্থিত একটি রেস্টুরেন্ট এবং একটি বিশুদ্ধ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের উত্তর বাজারস্থ আল মদিনা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজ বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই তৈরি করে বাজারজাত করায় ২০ হাজার টাকা ও সান ড্রিংকিং ওয়াটার নামীয় একটি ড্রিংকিং ওয়াটার অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের ভুয়া লগো ব্যবহার করে পানি বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এ ছাড়া পেট্রোল পাম্প ও বিভিন্ন দোকানে ওজন যন্ত্র পরীক্ষা করে সতর্ক করা হয়।
অভিযানকালে তার সাথে ছিলেন বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমন সাহাসহ কুলাউড়া থানা পুলিশের একটি দল।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh